শিরোনাম :
সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২ নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে শাহবাগ থানায় জিডি বদরগঞ্জে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইটভাটা দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ২

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি ও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আবদুল মান্নান এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ২টা ৫ মিনিটে উপজেলার কোন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহসীন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দোহা কোন্দ্রা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১৩, তারিখ ১০/০৫/২০২৬।
এছাড়াও অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেন ভুঁইয়াকেও গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি রাইস মিলের মালিক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category