শিরোনাম :
মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ২

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি ও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আবদুল মান্নান এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ২টা ৫ মিনিটে উপজেলার কোন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহসীন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দোহা কোন্দ্রা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১৩, তারিখ ১০/০৫/২০২৬।
এছাড়াও অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেন ভুঁইয়াকেও গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি রাইস মিলের মালিক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category