শিরোনাম :
‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ দিঘলিয়ার গাজিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত অন্যজন আহত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ

Reporter Name
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজলিপাড়ায় যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত (৪১) দিন আদায়কারী মুসল্লি, বৃদ্ধ, যুবক ও কিশোরদের মধ্যে উপহার প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭ টায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী টুটুল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা গোলামুর রহমান, মাওলানা ইয়াকুব হোসেন, মাওলানা মহাসিন, হাফেজ মোঃ হোসেন, ক্লাবের উপদেষ্টা মোঃ সামাদ হোসেন ও সেনহাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরণের উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category