শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বেগম জিয়ার অবদান জাতির ইতিহাসে উজ্জ্বল অধ্যায় আজাহারুল ইসলাম

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রংপুর, প্রতিনিধি:
‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসা সংকটের প্রেক্ষাপটে তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর– ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামাতে ইসলামি মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আগামীকাল ১ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস, আদর্শ ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে যে অবদান রেখে গেছেন, তা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে তাঁর নির্ভীক অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং আন্দোলনে নেতৃত্ব ইতিহাসের স্বর্ণপাতায় লিপিবদ্ধ থাকবে।” নায়েবে আমীর উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও সাজানো মামলায় তাঁকে বন্দি রেখে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা শারীরিকভাবে তাঁকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর স্বাস্থ্য আরও সংকটাপন্ন হয়েছে। ক্রমাগত চিকিৎসাবঞ্চনা ও অবহেলা তাঁর রোগভোগকে বাড়িয়ে তুলেছে, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী।”

‎বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি মিলায় আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এখন গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন এবং জাতির সামগ্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার যে মুহূর্ত, সেখানে তাঁর অভিজ্ঞতা জাতির জন্য দিকনির্দেশক ভূমিকা রাখবে বলে জনগণ প্রত্যাশা করে।” এ সংকটময় সময়ে পরিবারের সদস্য, দলের নেতা-কর্মী এবং সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানান নায়েবে আমীর। তিনি বলেন, “দেশ যে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে, সেখানে নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও প্রত্যাবর্তনই হবে গণতন্ত্রের শক্তি পুনর্গঠনের অন্যতম ভিত্তি। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর পূর্ণ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদ রাখুন।” বিবৃতিতে তিনি দেশের সর্বস্তরের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category