শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এর উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ফাতিমা আক্তার মিম ​নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: (ঝালকাঠি): ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪’ এর উপজেলা পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ ও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মাঠ পর্যায়ে চলে মূল ক্রীড়া প্রতিযোগিতা এবং অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

​প্রতিযোগিতা শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব কে, এম জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মকবুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব সুমি রানী বল, সহকারী কমিশনার (ভূমি), কাঠালিয়া, ঝালকাঠি।জনাব মো: আবু নাছের রায়হান, অফিসার ইনচার্জ (ওসি), কাঠালিয়া থানা।জনাব মো: জালালপুর রহমান আকন, সভাপতি (ভারপ্রাপ্ত), বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।
​জনাব মো: আখতার হোসেন নিজাম মীরবহর, সাধারণ সম্পাদক, বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category