শিরোনাম :
‎রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন

Reporter Name
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শফিয়ার রহমান (খুলনা)পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় এক হাজার রোগীর চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্য থেকে ৮০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। অন্য রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।ক্যাম্পে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ আয়োজন। চোখের চিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তিনি ও দলের নেতা-কর্মীরা কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। হাসপাতাল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।ক্যাম্পের সভাপতিত্ব করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম এনামুল হক। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, বাছাই করা রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অস্ত্রোপচার করা হবে। তাঁদের এক মাসের ওষুধ, চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও বিনা মূল্যে দেওয়া হবে।চিকিৎসা ক্যাম্প শেষে সোলাদানা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন বাপ্পী। শিক্ষকেরা তাঁদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category