শিরোনাম :
শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর

Reporter Name
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। একই সঙ্গে এলাকাবাসীর মাঝে এক মণ মিষ্টি বিতরণ করেছেন তিনি।
বুধবার ১৮ নভেম্বর দুপুর ১২ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে নিজ বাড়িতে হোসেন মৃধা ঘটনা ঘটান। হোসেন মৃধা ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে এবং পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। ব্যতিক্রমী এই গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে তাঁর বাড়িতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর আগে আশরাপিয়া পিংকীকে বিয়ে করেন হোসেন মৃধা। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘ সংসার জীবন ভালো ভাবেই চলছিল। তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পরিবারে চরম অশান্তি দেখা দেয়। একপর্যায়ে নিজের জীবনরক্ষা ও তিন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে হোসেন মৃধা জানান, সংসারে তিনটি সন্তান থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়ার কারণে তিনি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। নিজের জীবন বাঁচাতে এবং সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তিনি নিজেকে পাপমুক্ত করেছেন বলেও উল্লেখ করেন।
ব্যতিক্রমী এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় লোকজনের মাঝে এ নিয়ে নানা আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category