নাহিদ জামানঃ
রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল ও মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য , কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক এসকে আজিজুল বারী হেলাল।
তিনি বলেন বিএনপি সরকার সবসময় শিক্ষা, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনে সহায়তা করে না, শিক্ষা জ্ঞান, বিবেক, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠন ও দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাই নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি খান আহমেদুল কবীর চাইনিজ। সন্মানিত অতিথির বক্তৃতা করেন অত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ শাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, বিদ্যালয়ের অ্যালমনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।
সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, খান মারুফুল হক,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সদস্য সচিব আজিজুর রহমান,মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, ওবায়েদ ফরাজী,সিহাবুল ইসলাম,সাজ্জাত হোসেন, শামীম হাসান, ফিরোজ মাহমুদ, মহিতোষ ভট্টাচার্য, রেজাউল ইসলাম রেজা, খান আলিম হাসান, মাসুদ খান, জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, ফরহাদ হোসেন, তরিকুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম সোহাগ, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, রহিমা আক্তার নয়ন, জিএম হিরোক, শামীম মোল্যা প্রমূখ।