শিরোনাম :
বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার What to Examine Before Trusting a Chill4Reel Casino Sign Up রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎

Reporter Name
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে কাউনিয়া থানার ওসি।। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বেলীব্রিজ এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাহিম আহমেদ ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ফজলুল হক। তিনি কাউনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখে। পরে সোমবার রাতে বেলীব্রিজ এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়।কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, ‘ফাহিম আহমেদকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।’ এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় ফাহিম আহমেদ কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category