শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৩ জুন ২০২৬) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলার রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) মোরেলগঞ্জ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু এবং সঞ্চালনা করেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী ও পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সহ-সমন্বয়কারী সেফালি আক্তার

পিএফজি সদস্য কলি আক্তার উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল নাইম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য জান্নাতি আক্তার মিম, ইসরাত জাহান তৈয়বা সহ স্থানীয় নারী উদ্যোক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।আলোচনা সভায় বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক অগ্রগতি ও শান্তির জন্য একটি বড় অন্তরায়। সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।”
বক্তারা উল্লেখ করেন, “একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নীরবতা নয়, সচেতনতা, সহমর্মিতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধই হতে পারে সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।সভাপতির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন

উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category