শিরোনাম:
ধান বহনের সময় মাঠেই প্রাণ ঝরল শ্রমিক মান্নান শেখের প্রেমের টানে রংপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক বদরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রশাসনের রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উত্তাল পরিস্থিতি ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে: এমপি আব্দুল আলীম বর্তমান প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল জগত থেকে বের করে মাঠমুখী করতে হবে। দিঘলিয়ায় এমপি হেলাল ‎সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বদরগঞ্জ প্রেসক্লাব ‎ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বদরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের গর্তে তলিয়ে একজনের মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক রংপুর।। 

দেশের আনাচে-কানাচে যখন সহজলভ্য হয়ে উঠছে দেশি-বিদেশি মাদকদ্রব্য, তখন এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রংপুরের বদরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সচেতন জনগণ ও যুবসমাজ একত্রিত হয়ে মাদকবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনারে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী এলাকা ঘিরনই মাল তোলা ঈদগাহ মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আগত শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের স্বপ্নপুরী সংলগ্ন শিবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুদুজ্জামান সরকার নিপুল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুদুজ্জামান সরকার নিপুল বলেন,“মাদক আজ আমাদের সমাজের জন্য একটি মহামারীতে রূপ নিয়েছে। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এমনকি পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা যদি এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। তাই মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত—দুই দিক থেকেই কঠোর অবস্থান নিতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকায় মাদক নির্মূলে সবসময় জনগণের পাশে থাকবো।”

বিশেষ অতিথি বদরগঞ্জ থানার এসআই নুর আলম বলেন,“মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময় কঠোর। কোনো মাদক ব্যবসায়ী বা জুয়া আসক্তকে ছাড় দেওয়া হবে না। তবে এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা যদি তথ্য দেন, আমরা তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাই, জনগণের সহযোগিতায় এই এলাকাকে মাদকমুক্ত করা। কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আজিম (আনু) বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূল করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসন—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। আমরা আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য সব ধরনের সহযোগিতা করবো।

লোহানীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল হক বলেন, আগে আমাদের এলাকায় যে শান্তি-শৃঙ্খলা ছিল, মাদকের কারণে তা নষ্ট হচ্ছে। এখনই যদি আমরা সবাই মিলে প্রতিরোধ না গড়ে তুলি, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই আজকের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। বদরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবীকে ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একা এই সমস্যার সমাধান সম্ভব নয়—এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সচেতন যুবসমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি মাদক সংক্রান্ত কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা তা গোপন রেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতা মোঃ বুলবুল আহমেদ, মোঃ সেকেন্দার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশদহ ইউনিয়ন শাখার আমির মোঃ হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা—সবকিছুর মূলে রয়েছে মাদক। তাই মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বক্তারা অত্রাঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তারা ঘোষণা দেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা বা সেবন চলতে দেওয়া হবে না। অনুষ্ঠানটি আয়োজন করে ঘিরনই মাল তোলা, ঘিরনই নদীর পাড়, পানারহাট, পশ্চিমপাড়া ও মধ্যটারী যুবসমাজ (বদরগঞ্জ) এবং কুশদহ হঠাৎপাড়া ও ঘোনাপাড়া যুবসমাজ (নবাবগঞ্জ)। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশদহ ইউনিয়ন শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেমিনারে অংশগ্রহণকারী সাধারণ মানুষ মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে সমাজ থেকে মাদক অনেকাংশে কমে আসবে। তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category