শিরোনাম:
মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ তুচ্ছ ঘটনায় দিঘলিয়ায় পান দোকানদারকে নির্মম মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবনে ১০ বছর ধরে পাঠদান ভ্যাট কমিশনারের বিরুদ্ধে রংপুরে সাংবাদিকদের মানববন্ধন- ২৪ ঘন্টার আল্টিমেটাম ধান বহনের সময় মাঠেই প্রাণ ঝরল শ্রমিক মান্নান শেখের প্রেমের টানে রংপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক বদরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রশাসনের রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উত্তাল পরিস্থিতি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুপুরের পর থেকেই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই জ্বর, সর্দি, পানিশূন্যতা ছাড়াও ভাইরাল সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের মধ্যে হাম, শরীরে লালচে র‍্যাশ এবং বিভিন্ন ধরনের এলার্জিজনিত সমস্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিদিনই ডায়রিয়া, জ্বর, ঠান্ডাজনিত সমস্যা ও ত্বকের রোগ নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, “বর্তমান গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাল জ্বর, হাম ও ত্বকের এলার্জি দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।” একজন অভিভাবক জানান, “আমার শিশুর শরীরে হঠাৎ করে র‍্যাশ দেখা দিয়েছে এবং জ্বর এসেছে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার বলছেন এটি ভাইরাল সংক্রমণের কারণে হতে পারে।” এদিকে খেটে খাওয়া মানুষদের কষ্ট আরও বেড়েছে। দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের প্রচণ্ড গরমের মধ্যেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শরীরে র‍্যাশ বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বৃষ্টিপাতের প্রত্যাশা করছেন, যাতে করে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category