
কলি আক্তার,দৈনিক ইবি নিউজঃ
মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে শুক্রবার সকালে মেরিট অ্যাওয়ার্ড অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অরাজনৈতিক সংগঠন ‘বহরবুনিয়া কল্যাণ পরিষদ’ এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় মেধা, নৈতিকতা, জীবনের লক্ষ্য বাস্তবায়নে করণীয় সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, জকসুর নির্বাচিত ভিপি জনাব মো: রিয়াজুল ইসলাম ও ক্যারিয়ার এবং উচ্চশিক্ষার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের মেধাবী ছাত্র ডাকসুর নবনির্বাচিত সদস্য মো: বেলাল হোসেন অপু বক্তৃতা করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলার আমীর অধ্যাপক মাও:মো: শাহাদাৎ হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসাইন, ১২ নং জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম মৃধা স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহরবুনিয়া ইউনিয়নের আমীর জনাব মো: গিয়াস উদ্দিন, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান এবং আমন্ত্রিত প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠানে বহরবুনিয়ার ১৬টি প্রতিষ্ঠান থেকে মেধাবী ড়শিক্ষার্থীরা ছাড়াও ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি কলেজ। আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ছিল ব্যাগ, ছাতা, উত্তরীয়, ক্রেস্ট, কুরআন মাজীদ, কলম, পেনসিল, হার্ডবোর্ডসহ আরও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।