শিরোনাম :
মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্রে  সিসিআরসির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিসিআরসি সভাপতি মোস্তাজাবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস। বক্তব্য রাখেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, ম্যানেজার রেজিলিয়েন বিল্ডিং সিসিডিবি সামিউল আলম, কো-অর্ডিনেটর মনিটারিং প্রতিনিধি সিসিডিবি জয়োন্ত ঘোষ, জাগরনী চক্র ফাউন্ডেশন প্রতিনিধি জুলফিকার আলী, প্রভাষক সাইফুল ইসলাম, এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছাফ কাক্কা মিয়া, উপজেলা সিএসও নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমুখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির সহযোগীতায় ২০১৩ সালে সিসিআরসি সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এই সংগঠনের মাধ্যমে সিসিডিবি স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে। এই জনগোষ্ঠিকে সুসংগঠিত করে প্রতিষ্ঠা লােেভর জন্য বিভিন্ন ধরনের ব্যবসার কৌশল শিখিয়েছে। ভবিষ্যতে বিপদাপন্য যেকোন সময় সিসিআরসির মাধ্যমে এই জনগোষ্ঠিকে সহযোগীতা করতে পারে সেরকম সক্ষমতা সিসিআরসির তৈরীর মূল লক্ষ।

২০২৫-২০২৬ সালের সিসিআরসি’র আয় ও ব্যায় উপস্থাপন করেন সিসিআরসি ক্যাশিয়ার সুফিয়া খানম। তিনি জানান, গত ১ বছরে সিসিআরসি’র আয় ও ব্যায়ের পরে তাদের ব্যাংক হিসাবে ৮ লাখ ৭১ হাজার ৫৬৫ টাকা জমা রয়েছে। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনায় ছিলেন সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আববুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category