শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন ‎রংপুরে ছাত্রশিবিরের দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে প্রতিবন্ধিকে ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মোরেলগঞ্জে মেরিট অ্যাওয়ার্ড অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত  উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিহ্রাস কর্মসূচির আওতায় ২ দিনের কর্মশালা সম্পন্ন খুলনায় অতি জোয়ার মনিটরিং সাড়াদান ও বেড়িবাঁধ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (NEAB)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন অভয়নগরের কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে রংপুরে ১১ দলের সংবাদ সম্মেলন 
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে প্রতিবন্ধিকে ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

দৈনিক ইবি নিউজঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার(২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে( ৭০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) বেলা ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে। আগেরদিন শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনায়  মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়।
এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার মামলা নং-৩৭, তাং-২১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন
 দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) তৎসহ ৩০২ পেনাল কোড ১৮৬০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category