মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে খুলনায় আত্মপ্রকাশ করছে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ। ১৪ই আগষ্ট এ উপলক্ষে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক অনির্বাণ-এর সাংবাদিক এস.এম. শামীম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যশোর বার্তার মো. মনিরুজ্জামান এবং সহ-সভাপতি আজকের সংবাদের মিলন মোল্লা,সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জন্মভূমির এস এম মেহেদী হাসান এবং ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার খবর-এর মো. মনির খান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক খুলনাঞ্চল-এর আরিফুজ্জামান নয়ন। সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও মুভি বাংলা টিভির রূপসা উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম সরদার, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন ভোরের চেতনা-এর বদরুজ্জামান খাকী। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকের যায় যায় বেলা-এর সেলিম রেজা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক প্রবাহ-এর বাবুল সানা।
এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন খুলনার খবর-এর আবু হুরাইরা,মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সারাদেশ-এর জাফরিনা বেগম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক গণতন্ত্র-এর মো. নাঈমুল ইসলাম।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক প্রবাহ-এর মো. শওকত আলী খান। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, আজকের যায় যায় বেলা-এর মো. আরিফ হোসেন, খুলনার খবর-এর অতনু চৌধুরী ও রাসেল জমাদ্দার।এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়ুথ টিভি-এর সাগর কুমার বাড়ই,দৈনিক ইবি নিউজ এর নিজস্ব প্রতিবেদক গাজী রাসেল আকবর, আশ্রয় প্রতিদিন এর স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম, বাংলাদেশ সমাচার এর আবুল হাসনাত,আলোকিত সকালের রূপসা উপজেলা প্রতিনিধি মামুন শেখ,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা খন্দকার আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড,বিদ্যুৎ দাস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময় প্রধান অতিথি বলেন নবগঠিত খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কাজ করবে।
কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে খুলনার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।