শিরোনাম :
মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ হাজীগঞ্জে মাদক মামলায় যুবকের ১ মাসের কারাদণ্ড মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—কচুয়া নয়াপাড়ার কিশোরদের ফুটবল দিলেন রায়হান কবির মিল্টন ‎রংপুরে কালবেলার সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কোতোয়ালি থানার এসআই ক্লোজড বদরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে ‎বদরগঞ্জে খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়ম খাদ্য কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ ‎ হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের নেতা প্রদীপ রায় ঢাকায়,পুলিশের হাতে আটক 
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বদরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সংশোধিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে রংপুর জেলা কমিটি এই নতুন কমিটির অনুমোদন প্রদান করে।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে বদরগঞ্জ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ৪ বারের কমিশনার মোঃ রুকুল আমিনকে আহ্বায়ক এবং মোঃ মহিবুল্লাহ আল মোমেন সেতুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুদ রানা প্রামানিক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান বকুল, শাহ মোঃ রেজাউল ইসলাম মুন্না ও সাবেক পৌর কমিশনার মনোয়ারা বেগম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আরিফিন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাসিনুর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ সরকার এবং যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আল মামুন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু রেজা মোঃ আব্দুল্লাহ যৌথ স্বাক্ষরে এই সংশোধিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি বদরগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category