শিরোনাম :
মাউশি রংপুরে সহকারী পরিচালক পদে নিয়োগ নিয়ে বিতর্ক প্রাকৃতিক জলাশয়, খাল-বিলে পোনা মাছ অবমুক্ত করণ। রূপসায় এমপি আজিজুল বারী হেলাল ১৭ বছরে নির্যাতনের পরও ছাত্রশিবিরের কার্যক্রম থামেনি: সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ‎ শিক্ষার্থীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ, সিসি ক্যামেরার আওতায় আবু হুরাইরা মাদ্রাসা ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে কুপিয়ে হত্যা ৩ জন আহত
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

১৭ বছরে নির্যাতনের পরও ছাত্রশিবিরের কার্যক্রম থামেনি: সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ‎

Reporter Name
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎বিগত ১৭ বছরে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রশিবিরের প্রায় ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ১০৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন এবং এক হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৫ হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা ধরনের মামলা, হামলা, গুম ও নির্যাতনের মধ্যেও ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম থেমে থাকেনি। বরং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে সংগঠন আরও বিস্তৃত হয়েছে। তাঁর দাবি, গত ১৭ বছরে ছাত্রশিবিরের সাংগঠনিক পরিধি তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে।

‎গুমের প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশে একটি একক ছাত্র সংগঠন হিসেবে গুমের ঘটনার প্রায় ৩১ শতাংশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এ বিষয়ে সরকারের কাছে অভিযোগ করা হয়েছে। তবে দেশের বাইরে অবস্থানরত এবং গুমের শিকার হলেও নানা কারণে অভিযোগ দায়ের করতে পারেননি—এমন নেতাকর্মীর সংখ্যাও অনেক বলে দাবি করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ নিহতদের স্মরণ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। তাঁর আত্মত্যাগ ও জুলাইয়ের আন্দোলন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।তিনি বলেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলে সেখানকার মানুষ বাংলাদেশের গণঅভ্যুত্থান সম্পর্কে জানতে চান। দীর্ঘদিনের একটি শাসনব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেই বাংলাদেশ ইনসাফ, ন্যায়বিচার ও বৈষম্যহীনতার ভিত্তিতে গড়ে ওঠার কথা ছিল।

‎তবে তাঁর অভিযোগ, কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পুরোপুরি আসেনি। শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এখনো হয়নি। গণভোটে জনগণের দেওয়া রায়েরও যথাযথ বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি। বিএনপির সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গণভোটের সময় উত্তরাঞ্চলে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার হলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই স্থায়ীভাবে ক্ষমতার বন্দোবস্ত করা সম্ভব হবে না। এ কারণেই সংবিধানের মৌলিক সংস্কারে অনীহা দেখানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

‎ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দাবি করেন, গণভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় ৩০টি বিষয়ে ঐকমত্য হয়েছিল এবং নির্বাচিত হওয়ার পর এসব বিষয় বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়েছিল। কিন্তু এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হয়নি। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, বিসিএসসহ সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর কমানো প্রয়োজন। তাঁর মতে, ভাইভায় বেশি নম্বর থাকায় সুপারিশ ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। এতে মেধাবীরা বৈষম্যের শিকার হতে পারেন। তিনি অভিযোগ করেন, স্বজন বা পরিচিতজনের রেফারেন্সের মাধ্যমে কোনো কোনো প্রার্থী ভাইভায় অস্বাভাবিক বেশি নম্বর পান। আবার লিখিত পরীক্ষায় ভালো করেও অনেকে ভাইভায় কম নম্বর পাওয়ার কারণে কাঙ্ক্ষিত পদে নিয়োগ থেকে বঞ্চিত হন।

‎ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ৫০ করার দাবি জানিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার করা জরুরি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ও স্মারকলিপি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে বরণ এবং ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category