শিরোনাম :
বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

Reporter Name
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোমিন আলি লস্কর জয়নগর:

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে কেন্দ্র করে জয়নগরে বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে লোহার রড ও লাঠি দিয়ে ওই বিজেপি নেতাকে মারধর করা হয়। এমনকি তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা এলাকায়।আক্রান্ত বিজেপি নেতার নাম তপন মণ্ডল। তিনি ১৯১ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি বলে জানা গিয়েছে। অভিযোগ, এলাকায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানে তপন মণ্ডল কয়েকজন মহিলাকে নিয়ে গিয়েছিলেন। এরপর শুক্রবার রাতে তাঁকে রাস্তায় আটকে মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়ি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ।গুরুতর আহত অবস্থায় তপন মণ্ডলকে রাতেই জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
Sangbad Pratidin আক্রান্ত তপন মণ্ডল ও বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে, এই অভিযোগ নিয়ে অভিযুক্ত তৃণমূল সদস্যের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category