শিরোনাম :
বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ

Reporter Name
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনা-৪ (নির্বাচনী এলাকা-১০২) আসনের জনগণের বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহযোগিতা এবং সরকারি-বেসরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম আরও গতিশীল করতে দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দপ্তর সচিব হিসেবে মোঃ রেজাউল ইসলাম রেজা এবং সহকারী দপ্তর সচিব হিসেবে শিহাবুল ইসলাম সিহাবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা খুলনা-৪ নির্বাচনী এলাকার জনগণের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ, দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় এবং জনসাধারণের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
বিশেষ করে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও কার্যকর করার উদ্যোগ হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপ্রাপ্ত দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিবের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category