শিরোনাম :
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

Reporter Name
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার। নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানার নড়াইল সদর থানা পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category