শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত

Reporter Name
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা:

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পুলিশের বড়সড় সাফল্য। তৎকালীন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার গাড়িতে হামলা এবং এলাকায় বাইক নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে মগরাহাট-১ নম্বর ব্লকের একতারা অঞ্চলের প্রধান প্রীতি মণ্ডলের স্বামী সন্দীপ মণ্ডলকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ডায়মন্ড হারবার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, মগরাহাটের সিরাকোল মোড়ে জে.পি. নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় সন্দীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাশাপাশি, এলাকায় বাইক নিয়ে তাণ্ডব এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।পুলিশের দাবি, সন্দীপ মণ্ডলের কাছ থেকে বেআইনি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।উস্তি থানায় সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন। তাঁর দাবি, বেআইনি অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করার ফলে এলাকায় মানুষের আতঙ্ক অনেকটাই কমেছে।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার, এসডিপিও বিজয় যাদব, মগরাহাটের সিআই সাবাউদ্দিন মণ্ডল এবং উস্তি থানার ওসি রাহুল কুমার।
ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category