শিরোনাম :
কৃষকদের সার সরবরাহ নিশ্চিতের প্রত্যয়ে কাঠালিয়ায় বিএফএ ও খুরচা সার ব্যবসায়ী কমিটি গঠন বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত ‎বদরগঞ্জে আওয়ামী লীগের কেউ মিছিল করলে হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখবো: যুবদল নেতা মনির ‎ ভাতিজা হত্যার চাঞ্চল্যেকর তথ্যের মুল হোতা ‘শাওন পাশী’ গ্রেপ্তার হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগাও ইউনিয়নের লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহন একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দু’জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানায়, নিহতদের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category