শিরোনাম :
‎বদরগঞ্জে আওয়ামী লীগের কেউ মিছিল করলে হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখবো: যুবদল নেতা মনির ‎ ভাতিজা হত্যার চাঞ্চল্যেকর তথ্যের মুল হোতা ‘শাওন পাশী’ গ্রেপ্তার হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত ফরিদপুরের বোয়ালমারীর খরসূতী সরকারী কলেজ থেকে খরসূতী ঈদগাহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

‎বদরগঞ্জে আওয়ামী লীগের কেউ মিছিল করলে হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখবো: যুবদল নেতা মনির ‎

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। সমাবেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের হাত পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির। এ সময় কয়েকজন যুবদল নেতাও কঠোর ও আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেন।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বদরগঞ্জের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি থানা মোড়, পুরাতন ব্যাংকের মোড়, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের বাড়ির সামনে দিয়ে কাঁচাবাজার হয়ে বদরগঞ্জ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

‎সমাবেশে বদরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন, ‘বদরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের কেউ যদি কোনো মিছিল করার চেষ্টা করে, তার হাত-পা ভেঙে বদরগঞ্জ শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হবে।’

‎পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব চঞ্চল রায় বলেন, ‘বদরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করবে, তারা এক মিনিটও বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। সময় থাকতে নিজেদের শুধরে নিন। বদরগঞ্জ শান্তির জায়গা। এখানে বিশৃঙ্খলা করলে অস্তিত্ব থাকবে না।’

‎উপজেলা যুবদলের আহ্বায়ক রেজওয়ানুল হক রেজওয়ান বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল যুবদলের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন।

‎পৌর যুবদলের আহ্বায়ক আরিফুজ্জামান সুমন সরদার বলেন, ‘দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া পৌর যুবদলের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন। যুবদল নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো পক্ষ যাতে সন্ত্রাস, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তারা বদরগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category