শিরোনাম :
শিশু বিক্রির অভিযোগে তোলপাড়, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার ১৫ মাসের শিশু ‎বদরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, ফসল নষ্ট, জমি দখলের আশঙ্কা ও হত্যার হুমকি: ১৪৪ ধারা জারী করেছে আদালত  ‎ খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি মাদারীপুর থেকে গ্রেফতার Can Ksi Casino Be Trusted? Reviewing Licensing, Reputation and Account Security কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মানবিক চক্ষু চিকিৎসা, সফল ৯৪ ছানি অপারেশন বদরগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের এক সহযোগীর অন্তর্ভুক্তের চেষ্টার অভিযোগ জিয়ানগরে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি  Betgrouse Casino UK Evaluation Focused on Usability, Trust and Potential Limitations Payment Options, Support, and Account Features Assessed in a 1xbet Review
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

‎বদরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, ফসল নষ্ট, জমি দখলের আশঙ্কা ও হত্যার হুমকি: ১৪৪ ধারা জারী করেছে আদালত  ‎

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আঃ রাজ্জাক (রিয়াদ)-এর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুরের আশঙ্কা ফসলের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখল ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন সাংবাদিকের পরিবার। বিষয়টি আমলে নিয়ে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আদেশ জারি করেছেন আদালত। একই সঙ্গে জমিতে র‍্যে যেভাবে আছে ও চাষাবাদ করছে সেভাবে থাকবে আদালতের নির্দেশনা পর্যন্ত। প্রকৃত দখল ও মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

‎

‎ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাই খামার গ্রামের। সাংবাদিক আঃ রাজ্জাক (রিয়াদ) দৈনিক সকালবেলা পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক মুখপাত্র পত্রিকার রংপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। তার নানি ফাতেমা বেগম ওই গ্রামের বাসিন্দা বাদী ফাতেমা বেগমের বাবা মা  মারা যাওয়ার পর সেই জমি বাটোয়ারা মামলা করে  একতরফা রায় প্রাথমিক ডিগ্রী ও চূড়ান্ত ডিগ্রী পায় ফাতেমা বেগম। আদালত ২০১৭ সালে ফাতেমা বেগমকে দখলানা বুঝিয়া দেয় তারপর থেকে সেখানে জমি খাচ্ছে ফাতেমা বেগম। বিবাদীরা নানা সময় আদালতের আইন অমান্য করে মারধর এবং বাদীকে হত্যার হুমকি এবং বাদীর পরিবারকে হত্যার হুমকি কার্যক্রম চালায়। আদালতে এখনো ডিগ্রি বহাল আছে ফাতেমা বেগমের নামে সেই আইন অমান্য করে আদালতকে অবজ্ঞা করে জমিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বিবাদীরা।

‎

‎আদালতের নথি সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে স্থানীয় বিরোধ চলে আসছে বিবাদীদের। এ ঘটনায় তিনি মো. গোলজার হোসেন (৬৫), মো. আমজাদ আলী (৬২), মো. জহির উদ্দিন (৫৮), মো. সাইফুল ইসলাম (৫৫), মো. সাকেরুল ইসলাম (৫২), মোছা. জরিনা খাতুন (৪৮), মোছা. হালেমা খাতুন (৪৪) ও মোছা. ছাকিয়া খাতুনসহ আটজনের বিরুদ্ধে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন। মামলাটির নম্বর ১২৯৭/২৬। আবেদনে বাদী অভিযোগ করেন, বিবাদীপক্ষ তার ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে একাধিকবার হুমকি-ধমকি দেওয়া হয়েছে। বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি জমির ফসল নষ্ট করা হয়েছে বলেও অভিযোগে করা হয়। এমনকি জমিতে প্রবেশে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

‎

‎বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি আমলে নিয়ে বিরোধপূর্ণ জমির প্রকৃত দখল, মালিকানা, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি-সংক্রান্ত কাগজপত্র সরেজমিনে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমি ঘিরে এলাকায় কোনো ধরনের সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫(১) ধারায় নোটিশ জারি করেছেন আদালত। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের জন্য বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বাদীপক্ষের অভিযোগ, আদালতে মামলা দায়েরের পরও প্রতিপক্ষের হুমকি-ধমকি বন্ধ হয়নি। কয়েকটি ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটে লোকজন জড়ো করে জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে। জমিতে কেউ প্রবেশে বাধা দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এতে পুরো পরিবারসহ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

‎

‎এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “ আদালতের ১৪৪ ধারা আবেদনের কাগজটি পেয়েছি”

আদালতের নথি অনুযায়ী, মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category