রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

রূপসায় হঠাৎ বৃষ্টিতে কয়েক লাখ ইট নষ্ট, ক্ষতির মুখে মালিকপক্ষ দুশ্চিন্তায় শ্রমিকেরা

Reporter Name
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনার রূপসায় হঠাৎ বৃষ্টিতে ইট তৈরির মাঠে শুকাতে দেওয়া কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকপক্ষ। একই সঙ্গে কাজ হারানো ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকেরা।

খুলনা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ জমাদ্দার বলেন, গত ৯ নভেম্বর আকস্মিক বৃষ্টিতে রূপসার প্রায় ৫০টি ভাটার কাঁচা ইট তৈরির পর সেগুলো রোদে শুকানোর জন্য পটে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। কিন্তু আকস্মিক বৃষ্টিতে পটে রাখা হাজার হাজার কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে যায়। এতে ভাটা মালিকদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ভাটা মালিকদের জন্য এ ক্ষতি
নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
আমরা প্রতিটি ইটভাটা থেকেই বছরে প্রায় ৫ লক্ষ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি। সরকারের যে সকল নিয়ম-নীতি রয়েছে আমরা সেগুলো মেনেই ব্যবসা করছি আমাদের কাগজপত্র গুলো নবায়ন করে দিলে আমরা উপকৃত হব। আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে শ্রমিক নেতা নিয়াম মল্লিক বলেন,ইট তৈরি, বহন ও শুকানোর কাজে নিয়োজিত শ্রমিকেরাও পড়েছেন অনিশ্চয়তায়। উৎপাদন ব্যাহত হলে কাজের সুযোগ কমে যাওয়ার ফলে তাদের দৈনন্দিন আয়েও প্রভাব পড়তে শুরু করেছে।

সংশ্লিষ্টদের মতে, ইট তৈরির মৌসুমে আবহাওয়ার অনিশ্চয়তা ইট প্রস্তুতকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে কাঁচা ইট শুকানোর সময় হঠাৎ বৃষ্টি হলে মুহূর্তের মধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইটভাটার মালিক ও শ্রমিকেরা এখন এই ক্ষতি কাটিয়ে ওঠার চিন্তায় রয়েছেন। আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
সংশ্লিষ্টদের দাবি, ইট প্রস্তুতকারক ও শ্রমিকদের এই ক্ষতি এবং অনিশ্চয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category