শিরোনাম :
‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৩টার দিকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান।

ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় সভার শুরুতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ।

এ ছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ, পিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী এ র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন। বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category