শিরোনাম :
‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান। সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‎

‎অনুষ্ঠানে রংপুর বিভাগের ছয় জেলার মোট ৫৪ জন সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাটের একজন করে সাংবাদিক রয়েছেন। এ ছাড়া অনুদানপ্রাপ্তদের মধ্যে চারজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য রয়েছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি পেলে আরও অধিকসংখ্যক সাংবাদিককে আর্থিক সহায়তার আওতায় আনা সম্ভব হবে। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বঞ্চনা, নির্যাতন ও নানা প্রতিকূলতার শিকার হওয়া সাংবাদিকদের পাশাপাশি অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের পাশে দাঁড়াতে চায় ট্রাস্ট। তিনি বলেন, কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বিধিমালা অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নির্ভুল তথ্য ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। যাতে প্রকৃত অসহায় ও আর্থিক সংকটে থাকা সাংবাদিকেরা সহায়তা থেকে বঞ্চিত না হন।

‎

‎প্রয়াত সাংবাদিকদের পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, শহর কিংবা গ্রাম—সব এলাকার প্রয়াত সাংবাদিকদের পরিবার যেন আর্থিক সহায়তার আওতায় আসে, সে বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি তাঁদের মৃত্যুর পর অসহায় হয়ে পড়া পরিবারের সদস্যদেরও সহযোগিতার পথ আরও সুগম হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, সমাজ ও রাষ্ট্রকে জবাবদিহির আওতায় রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা জনস্বার্থ রক্ষায় কাজ করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। অনেক সময় অসুস্থতা কিংবা আর্থিক সংকটে তাঁদের পরিবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। এসব বিষয় বিবেচনায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

‎

‎জেলা প্রশাসক আরও বলেন, রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে সাংবাদিকেরা নিজেরা এবং তাঁদের পরিবারের সদস্যরা তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।

‎

‎এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজাসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category