শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ পীরগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ ফরিদপুরের আলফাডাঙ্গায়  নাভানা ব্যাটারিজের‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত ‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায়  নাভানা ব্যাটারিজের‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজ লিঃ উদ্যোগে‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাভানা ব্যাটারিজ লিমিটেডের আলফাডাঙ্গা অঞ্চলের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘর’-এর ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মহিউদ্দিন সোহাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিঃ জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ শাহাদাত হোসেন মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মোঃ মহিউদ্দিন সোহাগ। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাস ও দীর্ঘদিনের আস্থাই তাঁদের ব্যবসার মূল চালিকাশক্তি। নাভানা ব্যাটারিজের মানসম্মত পণ্য ও দ্রুত বিক্রয়োত্তর সেবা আলফাডাঙ্গার প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) মোঃ ফয়সাল আহমেদ খান,হেড অব  সার্ভিস  মোঃ তোফাজ্জেল হোসেন, ঢাকা এরিয়া ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শাহাবুদ্দিন আহমেদ এবং বরিশাল এরিয়ার সার্ভিস হেড মো. মারুফ আহমেদ।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নাভানা ব্যাটারিজের পণ্যের গুণগত মান, গ্রাহকদের আস্থা অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক গ্রাহক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পণ্য বিক্রির পর গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা বলেন, গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে পণ্যের মান বজায় রাখার পাশাপাশি সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশক ও গ্রাহকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় পরিবেশক, নাভানা ব্যাটারিজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ৩শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন সবাইকে কোম্পানি গেঞ্জিও ঘড়ি উপহার দেন।
পরে কুইজ অনুষ্ঠানে ১০ জন বিজয়িকে পুরস্কার প্রদান করেন ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category