শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ পীরগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ ফরিদপুরের আলফাডাঙ্গায়  নাভানা ব্যাটারিজের‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত ‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

রংপুরের মিঠাপুকুরে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলা শাখার সহসভাপতি মেহেদী হাসান আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকার ওভারপাসের পাশে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। তবে ককটেলগুলোর একটিও বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ককটেল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ককটেলগুলো কারা রেখেছিল বা নিক্ষেপ করেছিল এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্যও জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category