শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ পীরগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ ফরিদপুরের আলফাডাঙ্গায়  নাভানা ব্যাটারিজের‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত ‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারি ও একজন সেবনকারী আটক হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

অভিযানে উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন সেকান্দার শেখের ছেলে নাসির শেখ (৪০)। ওই সময় তাকে মোবাইল কোর্টে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান নাসির শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।এ ছাড়া সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক হন গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদার (৪৫) ও সানকিভাঙ্গা গ্রাম থেকে ১২ পিস ইয়াবাসহ আটক হন মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখ (২৩)। এ দুজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, অভিযানে আটক নাসির শেখকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। অপর দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category