শিরোনাম :
দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য নেওয়ার লক্ষ্য ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান মনির বর্তমানে গুরুতর অসুস্থ সকলের কাছে দোয়া চেয়েছেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: রূপসায় আজিজুল বারী হেলাল যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডের জালিয়াতির কারনে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: রূপসায় আজিজুল বারী হেলাল

Reporter Name
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
0-0x0-0-0#

 মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় খুলনার রূপসা উপজেলার সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুনেছা (ডিগ্রি) গার্লস কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন শিক্ষাজীবনের শুরুতে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি হয়। এ সুযোগ কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কলেজের অধ্যক্ষ এসএম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. সৈয়দ কামরুল ইসলাম, রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং রূপসা উপজেলা বিএনপির সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, তাঁতিদলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের নেত্রী শাহানাজ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0-0x0-0-0#

অনুষ্ঠানে কলেজের শিক্ষক রহিমা খাতুন রুমা, নজরুল ইসলাম, হাসান আল ফারুক, সঞ্জয় সরকার, সুজিত মণ্ডল ও টিপু সুলতানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১২০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের শুরুতে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category