বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় খুলনার রূপসা উপজেলার সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুনেছা (ডিগ্রি) গার্লস কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন শিক্ষাজীবনের শুরুতে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি হয়। এ সুযোগ কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কলেজের অধ্যক্ষ এসএম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. সৈয়দ কামরুল ইসলাম, রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং রূপসা উপজেলা বিএনপির সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, তাঁতিদলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের নেত্রী শাহানাজ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0-0x0-0-0#
অনুষ্ঠানে কলেজের শিক্ষক রহিমা খাতুন রুমা, নজরুল ইসলাম, হাসান আল ফারুক, সঞ্জয় সরকার, সুজিত মণ্ডল ও টিপু সুলতানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১২০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের শুরুতে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।