শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫ ঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সৌজন্যে হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ ‎রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, উত্তেজনার জেরে বাড়িঘরে ভাঙচুর হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী ও স্ত্রীর পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য ‎একদিনের ব্যবধানে রংপুরে গণপিটুনিতে আরও একজন নিহত, দুই ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা, চাচি ও চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের ২ জনকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ৩জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে জমিতে সবজি রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের মাথায় জখম হয়েছে এবং হাত ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।
আহতদের মধ্যে ইমরান হোসেন (৩৭) ও মইন শেখ (৪৩) দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে হাফিজুর রহমান (৫৮), নাসিমা বেগম (৩৮) ও নাহিদুর রহমান (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় উভয় পক্ষ দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী এ প্রতিবেদককে জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। উভয় পক্ষ চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতগণ সুস্থ হয়ে আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category