শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫ ঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সৌজন্যে হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ ‎রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, উত্তেজনার জেরে বাড়িঘরে ভাঙচুর হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী ও স্ত্রীর পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য ‎একদিনের ব্যবধানে রংপুরে গণপিটুনিতে আরও একজন নিহত, দুই ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার,ফরিদপুর প্রতিনিধিঃ দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর পূর্তি ও এক যুগে পদার্পণ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকাটির পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরা, জনমানুষের কথা বলা এবং সত্যকে প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রকাশনার ১২ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। পাশাপাশি গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথি ও সাংবাদিকেরা পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category