শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫ ঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সৌজন্যে হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ ‎রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, উত্তেজনার জেরে বাড়িঘরে ভাঙচুর হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী ও স্ত্রীর পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য ‎একদিনের ব্যবধানে রংপুরে গণপিটুনিতে আরও একজন নিহত, দুই ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি পাটের গুদাম ও একটি কাঁচামালের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় ফলিয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের পাটের গুদাম ও কাঁচামালের আড়তে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আলফাডাঙ্গা ও পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে মাসুদ মণ্ডলের ৭০০ মণ, পবন বেগের দুটি দোকানের ১ হাজার ৫০০ মণ, ফিরোজ মেম্বারের ৫০০ মণ, হাদী মণ্ডলের ৪০০ মণ, ইমরুলের ২০০ মণ এবং জুয়েলের ২০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া কালাম নামে এক কাঁচামালের আড়তদারের ২ গাড়ি আলু আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পাটের মৌসুমকে কেন্দ্র করে গুদামগুলোতে বিপুল পরিমাণ পাট ও অন্যান্য পণ্য মজুত করা হয়েছিল। হঠাৎ আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসা ও পুঁজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল সারোয়ার পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের আরও অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category