শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুজন আটক

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ শাহ্ আলম শফি,দৈনিক ইবি নিউজ২৪: কুমিল্লা নগরীর অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন– অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত করকর্তা মো. মহিনুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, এর মধ্যে একটি ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category