শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বদরগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ‎ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

­­​সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শেফালী বেগম (৫০) নামের এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাজারের পুরাতন মাছ বাজার সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে যখন চারদিকে তারাবির নামাজের নিস্তব্ধতা, ঠিক তখনই হঠাৎ শেফালী বেগমের ঘর থেকে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।​বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, “নামাজ চলাকালীন আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয়।”​খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাতায়াত ও দূরত্বের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।​প্রাথমিক অবস্থায় স্থানীয়দের ধারণা, রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দীর্ঘদিনের আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন শেফালী বেগম। তার এই নিঃস্ব অবস্থায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category