শিরোনাম :
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

মোস্তফা আল মাসুদ, বগুড়া;  বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নেশার টাকার দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মিমি বেগম (২৬) ওই গ্রামের রুবেল মন্ডলের স্ত্রী। অভিযুক্ত রুবেল মন্ডল (৩০) পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ও আজ নেশার টাকার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে রুবেল। টাকা না দেওয়ায় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কুরবানির ছাগল জবাইয়ের চাকু দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রুবেল।

ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক রুবেল মন্ডলকে আটক করে সারিয়াকান্দি থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সারিয়াকান্দি থানার এসআই মোঃ নাজমুল হক, এসআই মোঃ মনিরুল ইসলাম ও এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন। স্থানীয়দের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করছিল। তার মাও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category