শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

‎ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ৬ মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি- বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম। একমাত্র ইসলামী হুকুমাত কায়েম হলে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এটি হলে ১০ বছরের মধ্যে সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে চলে যাবে। নারীদের ইজ্জত রক্ষা হবে, তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।

‎সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মুফতি ফয়জুল করীম বলেন, আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা চলছিল সাহসের সাথে। আশা ছিল দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ করে দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না। এ সময় তিনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান।

‎ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category