শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউফল শাখার সদস্যরা। গাজীপুরে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রবিবার রাতে বাউফল পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বর থেকে মশাল মিছিল বের করে এবং পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা—মুনতাসির তাসরিপ, রুহুল আমিন, মো. রাহাত ও ফারহান রুপাই।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ছাত্রদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। একইসঙ্গে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায়, আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category