শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ‎

Reporter Name / ১৯২ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২৫ জুলাই)  বিকাল ৫টায় “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর আয়োজনে মইজদীপুর (সেনবাগের ৩০০ফুট খ্যাত দর্শনীয় স্থান) এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় অতিথিগণ বক্তব্যে বলেন, এভাবে সামাজিক সংগঠন গুলো সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে ভলান্টিয়ার ফর সেনবাগ” সেবাই ধর্ম, সৃষ্টিতেই আনন্দ এই শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে।

‎আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান,  “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মো: ফাহিম, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে। তন্মধ্যে উদ্বোধক ও অতিথিগণ ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর স্বেচ্ছাসেবকগণ রাস্তার  দু’ধারে ঝাউগাছের চারা লাগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category