কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জ বেসরকারী সংস্থা কোডেক এর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত। মোরেলগঞ্জ হোগলাবুনিয়া ইউনিয়নে (২৭)আগষ্ট মোরেলগঞ্জ হোগলাবুনিয়া ইউনিয়ন পর্যায়ে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে । দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটস বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহাযোগিতায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এনগেজ প্রকল্পের গ্রাম সুশীল সমাজ সংগঠনের সদস্য ও ইউনিয়ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে সংলাপ সভা অনুষ্ঠিত হয়।এনগেজ প্রকল্প এরিয়া অফিসার অজিফা নীলা খাতুন, মাঠ সহায়ক কামনা রায়,উপস্থিত ছিলেন। সংলাপটি সঞ্চালনা করেন এরিয়া অফিসার । সংলাপে ইউনিয়নের সুপেয় পানির সংরক্ষণ ব্যবস্থা (ট্যাংকি), রাস্তা মেরামত,মাদক জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দলীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, যে এলাকার মানুষ জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে রয়েছে ।এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।