শিরোনাম :
কৃষকদের সার সরবরাহ নিশ্চিতের প্রত্যয়ে কাঠালিয়ায় বিএফএ ও খুরচা সার ব্যবসায়ী কমিটি গঠন বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত ‎বদরগঞ্জে আওয়ামী লীগের কেউ মিছিল করলে হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখবো: যুবদল নেতা মনির ‎ ভাতিজা হত্যার চাঞ্চল্যেকর তথ্যের মুল হোতা ‘শাওন পাশী’ গ্রেপ্তার হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ বাজারে শ্রমিকের মরদেহ উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ শ্রমিক আউয়াল মাঝির (৪৮) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পরে বুধবার (২৬ আগষ্ট) বেলা ৮টার দিকে খালে তার মরদেহ পাওয়া যায়। ফায়ার সাভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। আউয়াল মাঝির মৃত্যুর সঠিক কারন জানতে বেলা ১০টার দিকে থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানের পিছন থেকে সে নিখোঁজ হয়েছিলো। জানা গেছে, আউয়াল মাঝি ঘটনারদিন বিকেলে ওই দোকানের পিছনে দোকানের কয়লা ধোয়ার জন্য খালে নেমেছিলো।

এরপরে আর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু।মরদেহ পাওয়ার পরে আউয়াল মাঝির স্বজনেরা তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করায় পুলিশ মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category