শিরোনাম :
ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত ফরিদপুরের বোয়ালমারীর খরসূতী সরকারী কলেজ থেকে খরসূতী ঈদগাহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

রাজারগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী রুমা আক্তার

Reporter Name
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজারগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী রুমা আক্তার

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক////

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আসন্ন ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এলাকার সর্বস্তরের মানুষের পরিচিত মুখ, প্রধানিয়া বাড়ির কৃতি সন্তান জাহাঙ্গীর প্রধানিয়ার সুযোগ্য স্ত্রী রুমা আক্তার। সততা, ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।

এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করতে চান জানিয়ে রুমা আক্তার বলেন, “নির্বাচিত হলে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনা এবং নারী সমাজের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সরকারের দেওয়া প্রতিটি সুযোগ ও অনুদান যেন প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছায়, আমি সেই লক্ষে কাজ করতে বদ্ধপরিকর।”

স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, রুমা আক্তার একজন পরোপকারী ও মার্জিত মহিলা। এলাকার যেকোনো সামাজিক ও সংকটে তিনি ও তাঁর পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর স্বামী জাহাঙ্গীর প্রধানিয়াও এলাকার একজন নিবেদিতপ্রাণ ও সম্মানিত ব্যক্তি হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।

আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, মা-বোন ও যুব সমাজের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন রুমা আক্তার। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category