শিরোনাম :
ফরিদপুরের বোয়ালমারীর খরসূতী সরকারী কলেজ থেকে খরসূতী ঈদগাহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজারের সার্বিক পরিবেশ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় সহস্রাইল বাজারের সৈয়দ হাসেম আলী মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ।
বক্তারা সহস্রাইল বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন বাজারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,মোঃ আজিজার রহমান চেয়ারম্যান, মোঃ ইসরাফিল মোল্লা,বাজার বনিক সমিতির সাবেক  সভাপতি মোঃ চুন্নু  বিশ্বাস এবং বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মির্জা আব্বাস মিলন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী সোনালী ব্যাংকের আইটি অফিসার, মোঃ সাজ্জাদ মিয়া। সাবেক মেম্বার ও দলিল লেখক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবক শাহিদুল মোল্লা,  বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আশা চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক আমির আলী,  সমাজসেবক জাহাঙ্গীর আলম, মোঃ ইয়ার আলী মেম্বার, ১ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আফরোজা খানম লিমা,সাবেক মেম্বার শরিফা বেগম, ইউনিয়ন জামাত ইসলামীর সেক্রেটারি মোহাব্বত হোসাইন, সাবেক ক্যাশিয়ার বাবু খান,সাবেক ক্যাশিয়ার সেলিম সরদারসহ সহস্রাইল বাজারের ব্যবসায়ীরা।
সভায় প্রশাসনের পক্ষ থেকে বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও স্থানীয়দের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন,আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মাহিদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category