শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা রূপসা ব্রিকস ইটভাটায় গুলি করে ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনিও ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার বড় ভাই রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা ফরহাদ শেখ।

খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ভাই ফরহাদ শেখ যুবদল নেতা হওয়ায় পারিবারিকভাবে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক মীর বলেন, “ফখরুলের পরিবার সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। লাশের সুরতহালে দেখা যায় তার শরীরে দুইটি গুলি লেগেছে। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “তার ভাই ফরহাদ শেখ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কে বা কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category