শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ফলে, ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ধরনের ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিজিবিকে খবর দিলে ঘটনাস্থলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।
সীমান্তে থাকা স্হানীয়রা বলেন, সাড়ে বারোটার দিকে সীমান্ত পিলার ৮৪১/৮এস এর বাংলাদেশের অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টা ক্ষেতে আছরে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে।
ড্রোন যে বাংলাদেশের অভ্যন্তরে আছে সেটা তারা অস্বীকার করে টহল জোরদার করে ড্রোনটি উদ্ধারের চেষ্টা করে।
এ বিষয়ে বিজিবি জানায়, মগলিবাড়ী সীমান্তে থাকা ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহ আনিস আরাফাত রাজিন
মোবাইল :০১৮৩৬১২১২৫১
ই-মেইল: anisarafat357@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category