শিরোনাম :
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

Reporter Name
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক বরিশাল থেকে:

ঝালকাঠির কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশিরের দখলি জমিতে থাকা টিনের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার লেবুবুনিয়া গ্রামের নুরুজ্জামান (জামাল) আকনের ছেলে মো. আলামিন আকনের বিরুদ্ধে এই আইনবহির্ভূত কাজের অভিযোগ পাওয়া গেছে।ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া মৌজার ১৮৬ নং খতিয়ান এবং ০৭ নং দাগে অবস্থিত ১২.৭৬ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ঘর তুলে ও টিনের দেওয়াল দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত সুলতান আহম্মেদ খানের ছেলে ও বটতলা ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্থানের জমির মালিক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশির।
​স্থানীয় সূত্র জানায়, বিবাদী মো. আলামিন আকন দলবল নিয়ে বেআইনিভাবে ওই জমিতে গিয়ে বাদানবাদে জড়ান। একপর্যায়ে তিনি জাহিদুল ইসলাম বশিরের বসতঘরের টিনের দেওয়াল ও সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং জোরপূর্বক জমিতে অনুপ্রবেশ করেন।
​ভুক্তভোগী জাহিদুল ইসলাম বশির তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আলামিন আকন বেআইনিভাবে আমার দখলি জমির সীমানা প্রাচীর ভেঙে অনুপ্রবেশ করেছে এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। আমি এর বিচার চাই এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
​এ বিষয়ে অভিযুক্ত আলামিন আকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও এলাকার সচেতন মহল তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category