শিরোনাম :
সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম দোয়া ও সমর্থন প্রত্যাশী হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন, সদস্য সচিব রুবেল বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, বিরলের স্টেডিয়াম ২০২৯ সালে এমপি পিনাককে ধন্যবাদ ‎খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে ভুয়া,মানহানিকর ফেসবুক পোস্ট চাল সিন্ডিকেটের  হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান ইউপি সদস্য মো. রুহুল আমিন জিহাদী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।সম্প্রতি নিজ এলাকার সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে সাক্ষাৎকারে বলেন আমি দল মত নির্বিশেষে সবাই কে নিয়ে নির্বাচন করতে চাই। আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

​অনুষ্ঠানে বক্তব্যে মো. রুহুল আমিন জিহাদী ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, উন্নয়ন-সেবার নতুন রূপরেখা প্রদান, নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি শুধু প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। বাস্তবসম্মত পরিকল্পনা ও মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ওয়ার্ডটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, যোগাযোগবান্ধব ও জনসেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।তিনি আরও জানান, দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গ্রামীণ রাস্তা সংস্কার ও উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতির ব্যবস্থা করা।জনস্বাস্থ্য ও স্যানিটেশন: নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং জরুরি স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধি।শিক্ষা ও তরুণ সমাজ: ঝরে পড়া রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা।

​ কৃষকদের সরকারি সুবিধা ও পরামর্শ পেতে সহযোগিতা প্রদান, নারী, শিশু, প্রবীণ ও অসহায়দের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা।সামাজিক পরিবেশ ও সেবা: পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইউনিয়ন পরিষদের কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।অনুষ্ঠান শেষে তিনি ৫নং ওয়ার্ডসহ সমগ্র ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category